কিশোরগঞ্জে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৬ জন। নতুন ৬৪ জন সুস্থও হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ও আইইডিসিআর এবং কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ২৯ জুন সোমবার রাতে পাওয়া ৩৬১টি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন করে বাজিতপুরে ২৩ জন, সদর উপজেলায় ১৩ জন, কটিয়াদীতে ৮ জন, ভৈরবে ৫ জন, হোসেনপুরে ৩ জন, করিমগঞ্জে ২ জন, আর কুলিয়ারচর ও অষ্টগ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো একজনের নমুনাও পজিটিভ এসেছে। নমুনার সংখ্যানুপাতে আক্রান্তের হার শতকরা ১৫ দশমিক ৫৫ ভাগ। নেগেটিভ হয়েছে ৩০৪টি নমুনা। সোমবার সুস্থ হওয়া ৬৪ জনের মধ্যে আছেন ভৈরবে ৩৮ জন, সদর উপজেলায় ২২ জন, আর তাড়াইল, কটিয়াদী, নিকলী ও বাজিতপুরে একজন করে। সোমবার আইসোলেশনে ছিলেন ৬৪৫ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ৫১ জন। জেলায় সোমবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৩ জন, আর সুস্থ হয়েছেন ৮০৭ জন। আক্রান্তের সংখ্যানুপাতে সুস্থতার হার শতকরা ৫৫ জন। সোমবার পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ২৪ জন।