• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ১০ জুয়ারী পুলিশের হাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ভৈরবে ১০ জুয়ারী পুলিশের হাতে আটক
ভ্রাম্যমাণ আদালতে সাজা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ১০ জন জুয়ারীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কিশোরগঞ্জ জেল হাজতে তাদের প্রেরণ করা হয়েছে। ২৮ জুন রোববার দিবাগত রাত ১২টায় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার চকবাজার থেকে জুয়া খেলারত অবস্থায় ১০ জন জুয়ারীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ২৯ জুন সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রোববার রাতে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সহযোগীতায় ছিলেন ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খান বাহার ও এসআই মো. সালামসহ পুলিশ সদস্য।
অভিযানে আটককৃতরা হলো, উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের হামিদ মিয়ার ছেলে রমজান (২০) ও সুজন মিয়া (৩৫), ইউনুছ মিয়ার ছেলে কালু মিয়া (৪৭), তোহার মিয়ার ছেলে হামিদ মিয়া (৩৫), মৃত হানিফ মিয়ার ছেলে রবি মিয়া (৩২), জাহের মিয়ার ছেলে ইকবাল (২৪), আবু সায়িদ মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫), কাছু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৭), সাদেক মিয়ার ছেলে নবী হোসেন (৩০) ও মৃত কালাচান মিয়ার ছেলে সফর আলী (৩৯)।
এ বিষয়ে ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খাঁন বাহার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালিকাপ্রসাদ ইউনিয়নে দক্ষিণ পাড়া এলাকায় কিছু লোক প্রতিদিন জুয়ার আসর বসিয়ে থাকে। সংবাদ পেয়ে কৌশলে রোববার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়ারীকে আটক করা হয়েছে। পরে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়া খেলার অপরাধে নবী হোসেনকে ১৫ দিন ও বাকি ৯ জনকে ১০ দিন করে সাজা প্রদান করে তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, আসামিদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে অবহিত করলে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এদের মধ্যে একজনকে ১৫ দিন ও বাকী ৯ জনকে ১০ দিন করে সাজা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *