• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
  • English Version

হোসেনপুরে নবনিযুক্ত ১৪ স্বাস্থ্য সহকারীকে বরণ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে নবনিযুক্ত ১৪ স্বাস্থ্যসহকারী ও এক অফিস সহকারীকে বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো. হুমায়ুন কবীর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, স্বাস্থ্য সহকারী মো. শাহীনুল ইসলাম, মোশাররফ হোসেন, আব্দুল বারীকসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৪ জন নবনিযুক্ত স্বাস্থ্য সহকারী ও ১ জন অফিস সহকারীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *