• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক ক্যাম্পেইন

ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নে করোনাভাইরাস
প্রতিরোধে সচেতনতামুলক ক্যাম্পেইন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ২৮ জুন রবিবার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের বাজার এলাকায় সচেতনতামুলক ক্যাম্পেইনে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এসময় উপস্থিত ছিলেন কালিকাপ্রসাদ ইউনিয়ন চেয়ারম্যান মো. ফারুক মিয়া।
জানা যায়, করোনা ভাইরাস প্রাদোর্ভাবে ভৈরব উপজেলায় প্রায় সাড়ে চারশত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে পৌর শহরের পাশাপাশি ইউনিয়নের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। ক্যাম্পেইনে কালিকাপ্রসাদ ইউনিয়নে প্রায় ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে স্বাস্থবিধি না মেনে চলায় এক সিএনজি ড্রাইভারকে ১ হাজার টাকা ও মাস্ক না পড়ে অযথা ঘুরাফেরা করা দায়ে ১ জন পথচারীকে ২ শ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কিশোরগঞ্জ জেলায় সর্বোচ্চ আক্রান্ত ভৈরব উপজেলায়। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে মানুষকে নিয়মিত সচেতন করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মানুষকে সচেতন করতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরাও আক্রান্ত হচ্ছে। এর পরও থেমে নেই সচেতনতামুলক কর্মকান্ড। ভৈরব পৌর শহরের পাশাপাশি ভৈরব ইউনিয়ন গুলোতেও স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শহর ও গ্রামে সকল পথচারীদের করোনা প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পড়তে সচেতন করা হচ্ছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যার এর নির্দেশনায় মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, ক্যাম্পেইন শেষে সড়কে ১ জন সিএনজি চালক ও ১ জন পথচারীকে ১২ শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান ও সচেতনতামুলক কর্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *