• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৩৬ সর্বোচ্চ ৯৭ জন সুস্থ হওয়ার রেকর্ড

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৩৬
সর্বোচ্চ ৯৭ জন সুস্থ হওয়ার রেকর্ড

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ৩৬ জনের করোনা ধরা পড়েছে। তবে একদিনে সর্বোচ্চ ৯৭ জন সুস্থও হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ল্যাব ও কিশোরগঞ্জ সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে শনিবার রাতে পাওয়া ২৭৯টি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে ভৈরবে ১৩ জন, সদর উপজেলায় ৫ জন, বাজিতপুরে ৫ জন, মিঠামইনে ৩ জন, করিমগঞ্জ, কটিয়াদী ও ইটনায় ২ জন করে, হোসেনপুর, তাড়াইল, পাকুন্দিয়া ও কুলিয়ারচরে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া পুরনো ৬ জনের নমুনা আবার পজিটিভ হয়েছে। ফলে শনিবার নেগেটিভ হয়েছে ২৩৭টি নমুনা। এদিন সদর উপজেলায় একজনের মৃত্যুর তথ্যও রয়েছে। তবে শনিবার একদিনে এযাবতকালের সর্বোচ্চ ৯৭ জন সুস্থও হয়েছেন। এরা কুলিয়ারচরে ৪৫ জন, সদর উপজেলায় ৩০ জন, ভৈরবে ১৫ জন, পাকুন্দিয়ায় ৬ জন এবং হোসেনপুরে একজন। শনিবার আইসোলেশনে ছিলেন ৭০২ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ৫২ জন। শনিবার পর্যন্ত কিশোরগঞ্জে মোট সংক্রমিত হয়েছেন এক হাজার ৩৭৮ জন, আর সুস্থ হয়েছেন ৬৬৩ জন, মারা গেছে ২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *