• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

তাড়াইলের প্রবীণ রাজনীতিক অধীর চন্দ্র ভৌমিক আর নেই

শোক সংবাদ

তাড়াইলের প্রবীণ রাজনীতিক
অধীর চন্দ্র ভৌমিক আর নেই

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি অধীর চন্দ্র ভৌমিক মধু (৭৯) ২৬ জুন শুক্রবার রাতে তাড়াইলের শামুকজানি গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলে রেখে গেছেন। অধীর ভৌমিক ছিলেন আজীবন একজন প্রগতিশীল সংগ্রামী মানুষ। মুক্তিযুদ্ধের সময় তিনি সংগঠকের ভূমিকা পালন করেছেন। তাড়াইলের অনেককে মুক্তিযুদ্ধে যাওয়ার ক্ষেত্রে তিনি সহায়তা করেছেন। আজ শনিবার (২৭ জুন) সকালে তার নিজ গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। অধীর ভৌমিকের মৃত্যুতে জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *