• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ২৫ জনের করোনা সুস্থ হয়েছেন আরো ২৪ জন

কিশোরগঞ্জে ২৫ জনের করোনা
সুস্থ হয়েছেন আরো ২৪ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ নতুন আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪২ জনে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে পাওয়া ১৫৮টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, পাকুন্দিয়ায় ৯ জন, বাজিতপুরে ৬ জন, তাড়াইলে ৩ জন, নিকলীতে ২ জন এবং সদর, হোসেনপুর, করিমগঞ্জ, ইটনা ও অষ্টগ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৮ জন পুরনো রোগির নমুনাও পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ১২৯টি নমুনা।
১৫৮টি নমুনার মধ্যে মহাখালীর আইপিএইচ ল্যাবে ৬৪টি নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে নতুন ১০টি ও পুরনো ৪টি নমুনা পজিটিভ হয়েছে। আর নেগেটিভ হয়েছে ৫০টি। অন্যদিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে নতুন ১৫টি ও পুরনো ৪টি পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৯টি। তবে ২৪ জন সুস্থও হয়েছেন। এরা হলেন করিমগঞ্জে ১৬ জন, ইটনায় ৬ জন এবং মিঠামইনে ২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৫৬৬ জন। শুক্রবার আইসোলেশনে ছিলেন ৭৬১ জন, আর কোয়ারেনিটেনে ছিলেন ৯৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *