• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ৩ প্রতিষ্ঠান ও অযথা ঘুরাফেরার দায়ে ১৮ জন পথচারীকে অর্থদণ্ড

ভৈরবে ৩ প্রতিষ্ঠান ও অযথা ঘুরাফেরার
দায়ে ১৮ জন পথচারীকে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলা আগানগর ইউনিয়ন ও পৌর এলাকায় অযথা ঘুরাফেরা করার দায়ে ১৮ জন পথচারী ও নির্ধারিত সময় ৪ টার পর প্রতিষ্ঠান খোলা রাখায় ৩টি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। ২৬ জুন দিনব্যাপি আগানগর ইউনিয়ন ও পৌর শহরের বঙ্গবন্ধু স্মরণী, কমলপুর মুসলিমের মোড় ও ভৈরববাজার এলাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে প্রচারণা ও মাস্ক বিতরণসহ জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন,করোনাভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এজন্য শহর এবং গ্রামের পথচারীদের করোনা প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পড়তে সচেতন করা হচ্ছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যার এর নির্দেশনায় মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করার দায়ে ১৮ জন পথচারীকে ৮ হাজার ২ শ ও নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকাসহ মোট ২৫ হাজার ২ শ টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *