কিশোরগঞ্জে নতুন আরো ৫২ জনের করোনা ধরা পড়েছে। নমুনা পরীক্ষা বৃদ্ধি পেলে রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২৫ জুন বৃহস্পতিবার রাতে পাওয়া ৩৫৭টি নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় ২০টি, ভৈরবে ১৬টি, করিমগঞ্জে ৬টি, কটিয়াদীতে ৩টি, কুলিয়ারচরে ৩টি, নিকলীতে ২টি, আর হোসেনপুর ও তাড়াইলে একটি করে পজিটিভ হয়েছে। পুরনো ৮ জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৯৭টি নমুনা। এসব নমুনার মধ্যে মহাখালীর আইপিএই ল্যাবে পরীক্ষা করানো ১৮৮টি নমুনার মধ্যে নতুন পজিটিভ হয়েছে ২৬টি, আর পুরনো পজিটিভ ৪টি। অন্যদিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালের ল্যাবে পরীক্ষা করানো ১৬৯টি নমুনার মধ্যে নতুন পজিটিভ হয়েছে ২৬টি, আর পুরনো পজিটিভ ৪টি। বৃহস্পতিবার সুস্থ হয়েছেন সদর উপজেলার ৭ জন, আর ভৈরবের একজনের মৃত্যু হয়েছে। এদিন আইসোলেশনে ছিলেন ৭৬৪ জন, কোয়ারেন্টিনে ছিলেন ১০৪ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১ হাজার ৩১৭ জন, সুস্থ হয়েছেন ৫৪২ জন, আর মারা গেছেন ২২ জন। উপজেলাওয়ারি হিসাবে দেখা যায়, ভৈরবে সর্বাধিক ৪৮৪ জন আক্রান্ত হয়েছেন। তবে এদের মধ্য সুস্থ হয়েছেন ২০৮ জন, আর মারা গেছেন জেলায় সর্বোচ্চ ১০ জন। সদর উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। সুস্থ হয়েছেন ৪৪ জন, আর মারা গেছেন ৪ জন। কুলিয়ারচরে আক্রান্ত হয়েছেন ৯১ জন, সুস্থ হয়েছেন ২৪ জন, আর মারা গেছেন ১ জন। করিমগঞ্জে আক্রান্ত হয়েছেন ৮৯ জন, সুস্থ হয়েছেন ৫৭ জন, আর মারা গেছেন ২ জন। বাজিতপুরে আক্রান্ত হয়েছেন ৮২ জন, সুস্থ হয়েছেন ৩৮ জন, আর মারা গেছেন ১ জন। কটিয়াদীতে আক্রান্ত হয়েছেন ৭০ জন, সুস্থ হয়েছেন ১৪ জন, আর মারা গেছেন ১ জন। তাড়াইলে আক্রান্ত হয়েছেন ৬৯ জন, সুস্থ হয়েছেন ৫৮ জন। মিঠামইনে আক্রান্ত হয়েছেন ৩০ জন, সুস্থ হয়েছেন ২৪ জন, আর মারা গেছেন ১ জন। হোসেনপুরে আক্রান্ত হয়েছেন ২৭ জন, সুস্থ হয়েছেন ১৭ জন, আর মারা গেছেন ১ জন। ইটনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন, সুস্থ হয়েছেন ১৫ জন। নিকলীতে আক্রান্ত হয়েছেন ২০ জন, সুস্থ হয়েছেন ৫ জন, আর মারা গেছেন ১ জন। অষ্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৮ জন, সুস্থ হয়েছেন ৪ জন।