• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

ভৈরবে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

# মোস্তাফিজ আমিন :-

ভৈরব পৌর শহরের কালিপুর মধ্যপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে জীবন মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। আজ (২৫ জুন) বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জীবন মিয়া ওই এলাকার চায়ের দাকানদার আব্দুর রহমানের ছেলে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাযায়, জীবন মিয়া দুপুরে কবুতরকে খাবার দিতে দুতলা ভবনের ছাদে উঠে। খাবার দেওয়ার পর নিজেস্ব কবুতর ছাড়াও আরও কিছু কবুতর উড়ে এসে ছাদে ও ছাদের উপর দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভল্টের বৈদ্যুতিক তারে এসে বসে।
এ সময় জীবন মিয়া বাঁশ দিয়ে অন্য কবুতরগুলোকে তাড়াতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়। আহত জীবন মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *