বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত গাছ লাগাও পরিবেশ বাঁচাও স্লোগানকে ধারণ করে কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ভৈরব উপজেলা ও পৌর যুবলীগের বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার ভৈরব উপজেলা চত্বরের সামনে খোলা মাঠে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে কর্মসূচীর শুভ সূচনা করা হয়েছে।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক অরুণ আল আজাদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত, সিনিয়র সহ- সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
এ বিষয়ে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের সাথে একাত্মতা ঘোষনা করে ভৈরবেও এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে অন্তত পক্ষে বিভিন্ন প্রজজাতির তিনটি করেন গাছ লাগানো হবে। এছাড়াও উপজেলা ও পৌর যুবলীগের পক্ষ থেকে ভৈরব বিভিন্ন সরকারি ও বেসরকারী খোলা জায়গায় পর্যায়ক্রমে ২ শ বৃক্ষরোপণ করা হবে।
এ বিষয়ে উপজেলা যুবলীগ আহবায় অরুণ আল আজাদ বলেন, করোনা মহামারী আসার পরে ভৈরব উপজেলা ও পৌর যুবলীগ ভৈরব আওয়ামীলীগসহ ভৈরববাসীর প্রশংসা পেয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক কর্যক্রমের মাধ্যমে। ত্রাণসামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ ও মানুষের মাঝে সচেতনতা কর্যক্রম পরিচালনা করে যাচ্ছে নিয়মিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের সাথে একাত্মতা ঘোষনা করে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় কর্মসূচীতে উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।