• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে জেলা চেম্বারের উদ্যোগে করোনা মোকাবেলায় সচেতনতা সভা

কিশোরগঞ্জে জেলা চেম্বারের উদ্যোগে
করোনা মোকাবেলায় সচেতনতা সভা

# মোস্তফা কামাল :-

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে কিশোরগঞ্জে উদ্বুদ্ধকরণ সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের জাহাঙ্গীরের মোড়ে জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, সদর থানার ওসি আবু বকর সিদ্দিক, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খালেকুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, চেম্বারের পরিচালক এনায়েত করিম অমি, পরিচালক সামছুল ইসলাম শামীম ও পরিতোষ পাল বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, করোনা মোকাবেলা কেবল সরকার, প্রশাসন বা আইন শৃংখলা বাহিনী দিয়ে সম্ভব নয়। প্রত্যেককে ব্যক্তিগত পর্যায়ে সচেতন না হলে, সঠিক নিয়মে মাস্ক পড়া, নিয়মিত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি না মানলে এর বিস্তার ঘটতেই থাকবে। প্রত্যেক ব্যক্তি সুরক্ষিত থাকলে তার পরিবার সুরক্ষিত থাকবে, সমাজ সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে। চেম্বার নেতৃবৃন্দসহ অনেক বক্তাই বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে জনগণকে হেফাজতে রাখার উদ্দেশ্য থেকেই। কাউকে জরিমানা করে ক্ষতিগ্রস্ত করা প্রশাসনের উদ্দেশ্য নয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার যে নিয়ম করা হয়েছে, তা লংঘন করলে, স্বাস্থ্যবিধি অমান্য করলেই কেবল জরিমানা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, করোনার বিস্তার রোধ করা, মানুষকে রক্ষা করা। কাজেই এসব নিয়মবিধি সবাইকে দেশের স্বার্থে, মানুষের স্বার্থেই প্রতিপালন করতে হবে বলে বক্তাগণ মন্তব্য করেন। সভাশেষে মানুষের মাঝে মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *