কিশোরগঞ্জে নতুন আরো ১০ জনের কোভিড-১৯ ধরা পড়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮ জন, হোসেনপুরে একজন, আর পাকুন্দিয়ায় একজন। তবে সুস্থ হয়েছেন ১৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২৪ জুন বুধবার রাতে পাওয়া ১৪০টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ১০টির পাশাপাশি পুরনো ৪টি নমুনা আবারো পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ১২৬টি নমুনা। আর এদিন সুস্থ হয়েছে তাড়াইলের ১৩ জন। বুধবার আইসোলেশনে ছিলেন ৭২০ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১০৫ জন। জেলায় বুধবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬৫ জন, আর মোট সুস্থ হয়েছেন ৫৩৫ জন। আর ২১ জনের বাইরে নতুন কেউ মারা যাননি।