• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে প্রায় দু’লাখ টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে প্রায় দু’লাখ
টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

করোনার বিস্তার রোধে গতকাল মঙ্গলবার (২৩ জুন) কিশোরগঞ্জে জেলা প্রশাসনসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ১৪৯ জনের কাছ থেকে মোট এক লাখ ৯৭ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছেন। দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ও ১৮৮ ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারাসহ বিভিন্ন অপরাধে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্কবিহীন ঘোরাফেরা করা, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন কারণে এসব জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মাস্ক ব্যবহার না করার দায়ে ৬০ জনের কাছ থেকে ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদায়কৃত টাকার মধ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ১৪ হাজার ২শ’ টাকা, পাকুন্দিয়ায় ১৩ হাজার টাকা, কটিয়াদীতে ৪ হাজার টাকা, নিকলীতে ১ লাখ ৮ হাজার ৪শ’ টাকা, ভৈরবে ৫২ হাজার ৬৫০ টাকা, ইটনায় ২ হাজার টাকা এবং মিঠামইনে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় হয়েছে। করোনার বিস্তার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *