• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন আক্রান্ত হলেন ১৭ জন আক্রান্তের হার ১১.৮০, সুস্থ হয়েছেন ৪৪

কিশোরগঞ্জে নতুন আক্রান্ত হলেন ১৭ জন
আক্রান্তের হার ১১.৮০, সুস্থ হয়েছেন ৪৪

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে মঙ্গলবার ১৪৪টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১৭ জনের করোনা ধরা পড়েছে। নমুনা অনুসারে আক্রান্তের হার ১১ দশমিক ৮০ ভাগ। এদিন সুস্থও হয়েছেন ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ২৫৫ জন। তবে এদের মধ্যে মোট ৫২২ জন সুস্থ হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলার ১৪৪টি নমুনা পরীক্ষায় সদর উপজেলায় ৮টি, করিমগঞ্জে ৩টি, বাজিতপুর ও মিঠামইনে ২টি করে, আর পাকুন্দিয়া ও কটিয়াদীতে একটি করে পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১২৭টি নমুনা। এদিন করিমগঞ্জে ১৪ জন, ভৈরবে ১৪ জন, পাকুন্দিয়ায় ১০ জন, বাজিতপুরে ৫ জন, আর হোসেনপুরে একজন সুস্থ হয়েছেন। মঙ্গলবার ৭২০ জন আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে হাসপাতালে ছিলেন ৯৪ জন, আর হোম আইসোলেশনে ছিলেন ৬২৬ জন। এদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন ১০৭ জন। জেলায় করোনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলার ১৩ উপজেলা থেকে মোট ১০ হাজার ৩৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *