# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবের বিশিষ্ট সংগঠক নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকণ্ঠ এর সাবেক নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন এর মাতা আর নেই। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার আলাল উদ্দিন এর মাতা রোকেয়া বেগম (৭৮) হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে ভৈরব আল- শেফা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মরহুমার নামাজে জানাজা ১৪ সেপ্টেম্বর শনিবার বাদ জোহর জামিয়া ইসলামিয়া দারুল উলূম কমলপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে ভৈরব পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমার মৃত্যুতে দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সম্পাদক সোহেল সাশ্রু শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া মরহুমাকে আল্লাহ তায়ালা যেন বেহেশতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করুন এই কামনা করেন।
এদিকে সাংবাদিক আলাল উদ্দিন এর মাতার মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও ব্যক্তি পর্যায়ে অনেকে শোক প্রকাশ করেছেন।