• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মিঠামইনে অগিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাঁই

মিঠামইনে অগিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাঁই

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইনে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভুত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশকিছু দোকান। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা সদরের বাচ্চু মার্কেটের এ অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। সকাল ৯টার দিকে বাচ্চু মাকের্টের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সেখানে ফায়ার সার্ভিস অফিস না থাকায় পুলিশের সহায়তায় স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, মিঠামইন থানার ওসি জাকির রব্বানি, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম মিয়া ও সদর ইউপি চেয়ারম্যান শরীফ কামাল ঘটনাস্থলে যান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে তাদের জন্য টিন ও নগদ টাকা বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *