• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনার বিস্তার রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২০ জনের কাছ থেকে ৫৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছেন। সোমবার জেলা শহরের বিভিন্ন মার্কেট, শপিংমল ও শহরতলিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, জনবহুল জায়গায় ধুমপান করা, ধুমপানের বিজ্ঞাপন প্রচার করা এবং মাস্ক ছাড়া ঘোরাফেরা করার দায়ে এসব জরিমানা আদায় করেছেন। এসময় বিভিন্ন জনের মাঝে বিনামূল্যে কিছু মাস্ক বিতরণও করা হয়। পুলিশ বিভাগ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে। প্রতিদিনই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *