• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ১৮ জন পথচারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে ১৮ জন পথচারীকে
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব বাজারে অযথা ঘুরাফেরা করার দায়ে ১৮ জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। ২২ জুন সোমবার দুপুর ১ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৌর শহরের বাজার এলাকায় বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে প্রচারণাসহ জরিমানা করা হয়। এছাড়াও ২১ জুন রবিবার মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ২২ জনকে মোট ৬ হাজার ৮ শ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ টি মামলায় ৪ জন ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন তিনি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, দীর্ঘ ১৫ দিনপর লকডাউন শেষে ২১ জুন রোববার থেকে ভৈরব বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলে দেয়া হয়েছে। এজন্য ব্যবসায়ী ও পথচারীদের করোনা প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পড়তে সচেতন করা হচ্ছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যার এর নির্দেশনায় মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, মাস্ক ছাড়া অযথা ঘুরাফেরা করার দায়ে ১৮ জন পথচারীকে ২৭ শ ৫০ টাকা জরিমানা করা হয়েছে । এ ছাড়াও ২১ জুন সারাদিনব্যাপী শহরজুড়ে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ২৬ জনকে মোট ১০ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *