• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে স্বপ্ন এক্সপ্রেসসহ ১১ প্রতিষ্ঠান ও ১ জন পথচারীকে ইউএনও’র অর্থদণ্ড

ভৈরবে স্বপ্ন এক্সপ্রেসসহ ১১ প্রতিষ্ঠান ও
১ জন পথচারীকে ইউএনও’র অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে স্বপ্ন এক্সপ্রেসসহ ১১ প্রতিষ্ঠান ও ১ জন পথচারীকে অর্থদণ্ড দিয়েছে ইউএনও। ২২ জুন সোমবার বিকাল ৫ টায় ভৈরব পৌর শহরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, দীর্ঘ ১৫ দিনপর লকডাউন শেষে ভৈরব বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলে দেয়া হয়েছে। খোলে দেয়া হলেও সরকারি নির্দেশনা অনুযায়ী বিকাল ৪ টার মধ্যে ফার্মেসী ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু কিছু ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে ৪ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১১ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এসময় ১ জন পথচারীকে মাস্ক ছাড়া অযথা ঘুরাফেরা করার দায়ে ৫ শ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, গত ৫ জুনের পর গতকাল ২১ জুন রোববার থেকে ভৈরবের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলে দেয়া হয়েছে। মানুষে জিবন জীবিকার কথা চিন্তা করো করোনা কালেও ব্যবসা প্রতিষ্ঠান খোলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তবে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব অন্তত পক্ষে ৩ ফুট মেনে চলা ফেরা করতে হবে। এ ছাড়া সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। বিকাল ৪ টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী স্যারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ভৈরব উপজেলায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে ৪ টার পর প্রতিষ্ঠান খোলা রাখায় বাজারের বিভিন্ন এলাকার ১১ টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার ও ১ জন্য পথচারীকে ৫ শ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *