• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ডা. রকিব হত্যার বিচারের দাবীতে ভৈরবে ডাক্তারদের মানববন্ধন

ডা. রকিব হত্যার বিচারের দাবীতে
ভৈরবে ডাক্তারদের মানববন্ধন

# মিলাদ হোসেন অপু :-

বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ বিএমএর আজীবন সদস্য ডাক্তার আব্দুর রকিব খান এর হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবীতে ভৈরবে মানববন্ধনে কালোব্যাজ ধারণ ও ১ মিনিট নিরবতা কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী ও ভৈরবের বেসরকারী হাসপাতালের ডাক্তারদের অংশ গ্রহণে সোমবার দুপুর ১টার দিকে ভৈরব কমলপুর ট্রমা হাসপাতালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খুলনায় কর্মক্ষেত্রে রোগীর স্বজনদের হাতে নিহত ডা. মোহাম্মদ আব্দুর রকিব খান স্মরণে কেন্দ্রীয় বিএমএর কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে বিএমএ, কিশোরগঞ্জ জেলা শাখা। কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ট্রমা হাসপাতাল প্রাঙ্গণে রকিব খান এর স্মরণে কালো ব্যাজ ধারণ ও ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, সাবেক প.প. কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর, চর্ম ও যৌন রোগ কনসালটেন্ট ডা: ফেরদৌস হায়দার, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর উপদেষ্ঠা ডা. আমিন উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও ডক্টরস ক্লাব অব ভৈরবর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম. কোষাধ্যক্ষ ডা. মামুনসহ ভৈরবের সকল সরকারি ও বেসরকারি চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীর দ্রুত ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান। তা না হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানায় তারা। এছাড়াও ডাক্তারদের চিকিৎসা ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ১৫ জুন খুলনায় রাইসা ক্লিনিকের পরিচালক ও খুলনা ম্যাটস্ এর অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব খানের উপর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে রোগীর স্বজনেরা।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *