• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ৩ লক্ষাধিক টাকার জাকাত বিতরণ

কিশোরগঞ্জে ৩ লক্ষাধিক
টাকার জাকাত বিতরণ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ৯০ জন অসহায় ও দুঃস্থের মাঝে যাকাত তহবিল থেকে ৩ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেককে দেয়া হয়েছে সাড়ে ৩ হাজার টাকা করে। আজ সোমবার (২২ জুন) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর পক্ষে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতি বছরই জেলা প্রশাসনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছ থেকে জাকাতের টাকা সংগ্রহ করা হয়। এবছর এযাবতকালের সর্বোচ্চ ১২ লাখ ৪৯ হাজার টাকা আদায় হয়েছে। এর মধ্যে থেকেই উপরোক্ত টাকা বিতরণ করা হয়েছে। জাকাতের টাকা দুঃস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা সেবা, শিক্ষাবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপন, প্রতিবন্ধী পুনর্বাসন, দুঃস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণসহ নানা দাতব্য কাজে ব্যবহার করা হয় বলে জেলা প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *