ভৈরবে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন সনাতন ধর্মালমম্বী ও ভৈরববাজারের বাসিন্দা ছিলেন। ফলে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে ৯ এ দাড়িঁয়েছে। আর এ পর্যন্ত উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে মাত্র একজন ব্যতীত সবার বয়স ৫০ বছরের উপরে। তারা বেশ কয়েক দিন ধরেই করোনার উপর্সগসহ প্রচণ্ড জ্বরে ভূগছিলেন। মৃত ব্যক্তিদের সবার বাড়ি পৌর শহরের বিভিন্ন গ্রামে। আজ (২২ জুন) সোমবার সকালে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুুুল আহম্মদ।
তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে উপজেলায় মোট ৪৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন করে সুুস্থ হয়েছেন ৩ জন। ফলে এ পর্যন্ত উপজেলায় মোট ১৫৭ জন সুস্থ হয়েছেন। এছাড়াও গেল ১৭, ১৮, ১৯ ও ২০ জুনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।
এদিকে স্বাস্থ্য বিধি না মেনে অনেকেই অবাধে ঘুরাফেরা করছে। এমন কি মানছে না সামাজিক দুরত্ব। আবার কেউ কেউ মুখে মাস্ক পর্যন্ত পড়ছে না। ফলে প্রাণঘাতি করোনার সংক্রামণ নিয়ে চারদিকে আতঙ্ক বিরাজ করছে।