কিশোরগঞ্জে এবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ জন। সুস্থ হয়েছেন ২২ জন, আর মারা গেছেন একজন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২১ জুন রোববার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৯৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে সদর উপজেলার ৩টি, ভৈরবে দু’টি ও কটিয়াদীর একটি নমুনা পজিটিভ হয়েছে। এছাড়া পুরনো দু’জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে বাকি ৮৬টি নমুনা। এদিন সুস্থ হওয়া ২২ জনের মধ্যে রয়েছেন কুলিয়ারচরে ৮ জন, হোসেনপুরে ৪ জন, সদর উপজেলা, ভৈরব ও বাজিতপুরে ৩ জন করে, আর ইটনায় একজন। এদিন ভৈরবের একজনের মৃত্যুর খবরও রয়েছে। রোববার আইসোলেশনে ছিলেন ৭৭০ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১০৮ জন।