• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

করোনা প্রতিরোধে কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

করোনা প্রতিরোধে কিশোরগঞ্জে
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

# মোস্তফা কামাল :-

করোনার বিস্তার রোধে মার্কেট ও শপিংমলসহ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ১৭ জনের কাছ থেকে ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছেন। ২১ জুন রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরে অপ্রয়োজনে ঘোরাফেরা করা, নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করেন। এসময় মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে ২ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। আর নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে ১১ জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাস্কবিহীন মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণও করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ বিভাগ সহায়তা করে। প্রতিদিন এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *