• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে জুম কনফারেন্সে সফল উন্নয়ন সমন্বয় সভা

কিশোরগঞ্জে জুম কনফারেন্সে
সফল উন্নয়ন সমন্বয় সভা

# মোস্তফা কামাল :-

জেলা উন্নয়ন সমন্বয় কমিটি জেলার একটি গুরুত্বপূর্ণ কমিটি। এখানে জেলার বিভিন্ন বিভাগ ভিত্তিক উন্নয়ন বা উন্নয় প্রকল্পের চুলছেড়া বিশ্লেষণ করা হয়, ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রতি মাসে একবর এ কমিটির সভা হতো জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। কিন্তু করোনা মহামারির কারণে গত দু’মাস সভাটি করা সম্ভব হয়নি। যে কারণে আজ রোবাবার (২১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে জুম অ্যাপের সাহয্যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভাটি করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যার যার দপ্তর থেকে প্রায় শতাধিক দপ্তর প্রধান জুমের সাহায্যে সভায় যোগ দিয়ে তাদের স্ব স্ব দপ্তরের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ যোগ দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *