• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন ৯১ জনের করোনা ভৈরবে ৩৬ সদরে ২২ বাজিতপুরে ১৩

কিশোরগঞ্জে নতুন ৯১ জনের করোনা
ভৈরবে ৩৬ সদরে ২২ বাজিতপুরে ১৩

# মোস্তফা কামাল :-

করোনার মহাদুর্যোগের দিকে ধাবিত হচ্ছে কিশোরগঞ্জ! ২০ জুন শনিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ৯১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ল্যাব ও ঢাকায় মোট ৪৫৬টি নমুনার পরীক্ষায় ৯১টি পজিটিভ হয়েছে। এর মধ্যে ভৈরবে ৩৬, সদর উপজেলায় ২২, বাজিতপুরে ১৩, কুলিয়ারচরে ৬, কটিয়াদীতে ৫, করিমগঞ্জে ৩, তাড়াইলে ২ এবং পাকুন্দিয়া, নিকলী, ইটনা ও মিঠামইনে একটি করে নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৬৫টি নমুনা। এদিন ভৈরবের ৩৮ জন সুস্থ ও একজন মারা গেছেন। শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ২২০ জন, সুস্থ হয়েছেন ৪১৮ জন, আর মারা গেছেন ২০ জন। শনিবার আইসোলেশনে ছিলেন ৭৮৯ জন। এদের মধ্যে হাসপাতালে ছিলেন ৯২ জন, আর বাসায় ছিলেন ৬৯৭ জন। হোম কোয়ারেন্টিনে ছিলেন ১০৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *