• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে অধিক মূল্যে অক্সিজেন সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

ভৈরবে অধিক মূল্যে অক্সিজেন
সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির অপরাধে প্রেমা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা এই জরিমানা করেন।
তিনি এ সময় বলেন, জাতির এই দু:সময়ে নিজেদের অধিক মুনাফার জন্য যারা এমন অপরাধের সাথে জড়িত থাকবেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আইনানুযায়ী দেওয়া হবে আর্থিকসহ নানা শাস্তি।
এর আগে রাত ৮টার দিকে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাবের একটি টিম ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই ফিলিং স্টেশন এলাকার প্রেমা এন্টারপ্রাইজে অভিযান চালায়। অভিযানে প্রেমা এন্টারপ্রাইজের মালিক শহরের কমলপুর এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *