• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক পুরোহিতের মৃত্যু

ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ
নিয়ে এক পুরোহিতের মৃত্যু
নতুন শনাক্ত ১৩, মোট ৪২৪ জন

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শান্তিপদ গোস্বামী (৫৫) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। তিনি ভৈরব বাজারস্থ শ্রী শ্রী গোপালবাড়ি মন্দিরের পুরোহিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাঁর নমুনা সংগ্রহ করেন। পরে রাতেই শহরের কমলপুর পঞ্চবটী শ্মষাণে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রের বরাতে শ্রী শ্রী গোপালবাড়ি মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী স্বপন দেবনাথ জানান, তিনি বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ নানা উপসর্গে ভোগে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। ওই চিকিৎসক তাঁকে করোনাভাইরাসের পরীক্ষার কথা বললেও তিনি করাননি। গতকাল রাত ৭টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ডা: বুলবুল আহমেদ জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া পুরোহিত শান্তিপদ গোস্বামীর নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন আসার পর বলা যাবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ উপজেলায়। এই নিয়ে এখানে মোট ৪২৪ জনের মাঝে ভাইরাসটি শনাক্ত হলো। এ পর্যন্ত আসা প্রতিবেদন অনুযায়ী মারা গেছেন ৭জন। আর সুস্থ্য হয়েছেন ১১৫ জন।
এদিকে ঈদের পর ভৈরবে করোনাভাইরাস শনাক্ত এবং মৃতের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে গত ৫ জুন থেকে আগামীকাল ২০ জুন শনিবার ১৫ দিনের জন্য ওষুধের দোকান ছাড়া এখানকার সকল মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। তবে খোলা আছে ওষুধের দোকান আর কৃষিপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *