• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র ও কটুক্তিকারী ‘জিয়া সৈনিক’ আটক

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র ও
কটুক্তিকারী ‘জিয়া সৈনিক’ আটক

# মোস্তফা কামাল :-

‘জিয়া সৈনিক দল’ পরিচয়ে ফেসবুকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ব্যঙ্গচিত্র এবং কটুক্তিমূলক বিভ্রান্তিকর তথ্য প্রচারের দায়ে কিশোরগঞ্জের র‌্যাব সদস্যরা শিবলু মিয়া (৩৬) নমে এক ব্যক্তিকে আটক করেছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, কটিয়াদী উপজেলার দশকাহনিয়া গ্রামের মৃত কেরু মিয়ার ছেলে শিবলু মিয়া ‘জিয়া সৈনিক দল কটিয়াদী উপজেলা শাখা’ নামে ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ব্যঙ্গচিত্রসহ বিভ্রান্তিকর ও কটুক্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। এভাবে দীর্ঘদিন ধরে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। র‌্যাব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিবলুকে কটিয়াদীর গচিহাটা বাজার এলাকা থেকে একটি মোবাইল সেটসহ তাকে আটক করতে সক্ষম হয়। তার মোবাইলে এসব ব্যঙ্গচিত্র ও অপপ্রচারের আলামত পাওয়া গেছ। এ ব্যাপারে তথ্যপ্রযুক্তি আইনে কটিয়াদী থানায় মামলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *