• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ৩ পতিতাসহ ১ খদ্দের আটক করেছে পুলিশ 

ভৈরবে ৩ পতিতাসহ ১ খদ্দের
আটক করেছে পুলিশ 

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে অভিযান পরিচালনা করে ৩ পতিতাসহ ১ খদ্দেরকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ১৭ জুন বুধবার রাতে শহরের শাহী মসজিদ এলাকায় ফিরুজ মিয়ার বিল্ডিংয়ের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। ওই বাসা পতিতা সরদার সূবর্ণা ভাড়া নিয়েছিলেন।
আটককৃতরা হলো, সূবর্ণা বেগম, বিউটি আক্তার ও স্বর্ণা বেগম ও খদ্দের মনির হোসেন ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ভৈরব বাজার শাহী মসজিদ এলাকায় অভিযান পরিচালনা সেখানে মালিক ফিরুজ মিয়ার বিল্ডিংয়ে একটি ভাড়া বাসা থেকে তিন পতিতা ও একজন খদ্দেরকে আটক করা হয়। এদের মধ্যে সুবর্ণা নামের এক পতিতা ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে অবৈধ ভাবে অসামাজিক কর্মকান্ড চালাচ্ছিল।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহলুল খান বাহার জানান, ১৭ জুন রাতে তাদের আটক করে থানা আনা হয়েছে। ১৮ জুন আজ বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ে করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান,
গত কয়েক মাস আগেও ভৈরব পৌর শহরের কমলপুর গোধুলী সিটি এলাকার একটি বাসা থেকে সূবর্ণা বেগম সহ পুলিশ অভিযান চালিয়ে ৫ পাঁচ নারীকে আটক করেছিল। সুবর্ণা দীর্ঘদিন যাবত পতিতাদের নিয়ে ব্যবসা করে যাচ্ছিল। তার নামে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *