• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে জেলা প্রশাসনের জুম কনফারেন্স

কিশোরগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
পূরণে জেলা প্রশাসনের জুম কনফারেন্স

# মোস্তফা কামাল :-

সরকার প্রতিবছরই বোরো ও আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ করে থাকে। এবারও করছে। এবার সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে সারা দেশে ৮ লাখ টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল সংগ্রহ করবে। ধান সংগ্রহ শুরু হয়েছে ২৬ এপ্রিল থেকে, আর চাল সংগ্রহ শুরু হয়েছে ৭ মে থেকে। সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এবার কিশোরগঞ্জ থেকে সংগ্রহ করা হবে ৩০ হাজার ২১০ টন ধান, ১৬ হাজার ৪৫৬ টন সিদ্ধ চাল ও এক হাজার ২৮৮ টন আতপ চাল। আজ বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত জেলায় দুই হাজার ১৪৫ টন ৪১০ কেজি ধান ও তিন হাজার ৪২৮ কেজি চাল সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ জুমের মাধ্যমে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে সংযুক্ত হয়ে ধান-চাল সংগ্রহের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যথাসময়ে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *