# মোহাম্মদ খলিলুর রহমান :-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে কিশোরগঞ্জের বাজিতপুরে চেয়ারম্যান পদে রেজাউল হক কাজল, ভাইস-চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক বেসরকারি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক কাজল পেয়েছেন ৩৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান শিবলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭৭ ভোট। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান শিবলী হতে ২৮ হাজার ৭৩৫ ভোট বেশি পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৬৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে কাসেদ মাস্টার পেয়েছেন ১৫ হাজার ৩৬২ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৪২ ভোট, তার নিকটতম প্রার্থী আরিফা হোসেন কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৭৭২ ভোট।
ভাইস-চেয়ারম্যান দুজনই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
৫ জুন বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৭০ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৬৫৭ জন, মোট মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৯১২ জন ও হিজরা ভোটার রয়েছে জন ১ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৫টি। বাজিতপুর উপজেলায় ভোট কাস্টিং হয়েছে ২৫.৫৩ শতাংশ।