• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে পিসিআর ল্যাবের পরীক্ষা বৃদ্ধি ও ভৈরবে পৃথক ল্যাবের জন্য চিঠি প্রদান

কিশোরগঞ্জে পিসিআর ল্যাবের পরীক্ষা বৃদ্ধি
ভৈরবে পৃথক ল্যাবের জন্য চিঠি প্রদান

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের নতুন পিসিআর ল্যাবে সীমিত জনবলের কারণে প্রতিদিন করোনা শনাক্তে কেবল এক শিফটে মাত্র ৯৪টি নমুনা পরীক্ষা করা যায়। এর ফলে সংগৃহীত বহু নমুনা মজুদ পড়ে থাকে। ফলে যথাসময়ে রোগি শনাক্তে বিড়ম্বনা হচ্ছে। অন্যদিকে ভৈরবে জেলার সর্বাধিক করোনা সংক্রমণ হচ্ছে। সেখানে অধিক জনসংখ্যার দিকে গুরুত্ব দিয়ে ভৈরবে একটি পৃথক পিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়েছে। ফলে সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে তিন শিফটে নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রপাতি স্থাপন এবং ভৈরবে পৃথক ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবরে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবের জন্য নতুন ৮ জন মেডিক্যাল অফিসার, একজন ভাইরোলজিস্ট, একজন মেডিক্যাল বায়োলজিস্ট, ৭ জন মেডিক্যাল টেকনোলজিস্ট, তিনজন কম্পিউটার অপারেটর, ৪ জন নমুনা সংগ্রাহক, ৪ জন নমুনা বাহক, ১৪ জন পরিচ্ছন্নতা কর্মি, ল্যাবের এক সেট আনুষঙ্গিক যন্ত্রপাতি ও একটি বায়োসেফটি কেবিনেটের চাহিদা দেয়া হয়েছে। আর ভৈরবে প্রয়োজনীয় জনবলসহ পৃথক পিসিআর ল্যাব স্থাপনের চাহিদা দেয়া হয়েছে। এসব চাহিদা পূরণ হলে কিশোরগঞ্জে দ্রুত রোগি শনাক্ত ও করোনা বিস্তারের ভয়াবহতা নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *