• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৮ প্রতিষ্ঠান ও ৫ পথচারীকে অর্থদণ্ড

ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৮
প্রতিষ্ঠান ও ৫ পথচারীকে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে ৮ প্রতিষ্ঠান ও ৫ পথচারীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। ১৭ জুন বুধবার বিকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার লুবনা ফারজানা ৮ প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা ও ৫ পথচারীকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ওই দিন ভৈরব উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
জানা যায়, করোনা ভয়াবহ পরিস্থিতি কিশোরগঞ্জ জেলায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে ভৈরব উপজেলা। এ পর্যন্ত ভৈরবে করোনায় আক্রান্ত ৪০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০৮ জন। মৃত্যুবরণ করেছে ৭ জন। আরো জানা যায়, ভৈরবে মোট পরীক্ষা হয়েছে ২ হাজার ৪৩ জনের। তাদের মধ্যে ১ হাজার ৮১৭ জনের রিপোর্ট হাতে পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কোভিড ১৯ সংক্রমণের বিস্তার রোধে গত ৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ভৈরব উপজেলা লকডাউন করা হয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী প্রশাসনের এই নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন। এছাড়াও মানুষ বে-খেয়ালি হয়ে মাস্ক না পড়ে অযথা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেজন্য শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮ প্রতিষ্ঠান ও ৫ পথচারীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এসময় তিনি আরো বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী স্যারের নির্দেশে ভৈরব উপজেলায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। স্যারের নির্দেশে ভৈরবের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাসহ তাদের মাস্ক পড়া বাধ্যতামূলক করে যাদের মাস্ক না থাকবে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হবে। মানুষ যেন ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্য সচেতনতা মেনে চলাফেরা করে সে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *