এবার কিশোরগঞ্জে করোনা সংক্রমণের আগের রেকর্ড ভেঙে একদিনে আক্রান্ত হয়েছেন ৮৬ জন! এর আগে ১৪ জুন একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল ৬৯ জনের। নতুন ৮৬ জনের মধ্যে ভৈরবে ২৪, সদর উপজেলায় ২২, কুলিয়ারচরে ১৫, কটিয়াদীতে ৭, করিমগঞ্জে ৫, বাজিতপুরে ৪, হোসেনপুরে ৩, নিকলীতে ৩, তাড়াইলে ২ ও পাকুন্দিয়ায় একজন আক্রান্ত হয়েছেন। এদিন সুস্থও হয়েছেন ২৫ জন। এদের মধ্যে ভৈরবে ৭ জন, হোসেনপুরে ৫ জন, কুলিয়ারচরে ৫ জন, তাড়াইলে ৪ জন, বাজিতপুরে ২ জন, করিমগঞ্জে ১ জন ও অষ্টগ্রামে ১ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে ১৭ জুন বুধবার রাতে পাওয়া ২৩৪টি নমুনার ফলাফলে নতুন ৫৭ জন ও পুরনো ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নেগেটিভ রিপোর্ট এসেছে ১৬৭টি নমুনার। আর কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার ফলাফলে নতুন ২৯টি ও পুরনো ৫টি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। নেগেটিভ রিপোর্ট এসেছে ৬০টি নমুনার। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন ১ হাজার ৮৩ জন, সুস্থ হয়েছেন মোট ৩৩২ জন, আর মারা গেছেন মোট ১৮ জন। বুধবার জেলায় আইসোলেশনে ছিলেন ৭১৩ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১১০ জন। আর অন্য জেলা থেকে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জুন মঙ্গলবার রাতে ময়মনসিংহের এস.কে হাসপাতালে সদর উপজেলার একজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।