• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে কিশোরী গণধর্ষণ দেড় মাসেও গ্রেফতার হয়নি সেই চারজন

ভৈরবে কিশোরী গণধর্ষণ
দেড় মাসেও গ্রেফতার হয়নি সেই চারজন

সুমন মোল্লা :

বাস থেকে নামার পর ভৈরবে কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও আসামি চার তরুণকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বাদী পরিবারের সদস্যরা হতাশ।
কিশোরীর পরিবারের ধারণা, বিশেষ কোনো কারণে আসামিদের ধরা নিয়ে নীরব পুলিশ। তবে পুলিশ বলছে, তারা প্রস্তুত রয়েছে। যেকোনো সময় তাদের জালে ধরা পড়বে চক্রটি।
মেয়েটির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। বেশ কয়েক বছর ধরে সে খালার বাড়ি টঙ্গীতে ছিল। খালার সঙ্গে অভিমান করে গত ১৬ জানুয়ারি গ্রামের বাড়ি যেতে ভৈরবের বাসে ওঠে সে। ভৈরবে নামে রাত নয়টায়। বাস থেকে নেমেই মেয়েটি ধর্ষক চক্রের খপ্পরে পড়ে। চক্রটি মেয়েটিকে শহরের জগন্নাথপুর এলাকার রেললাইন লাগোয়া একটি পুকুরের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির খালা বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন।
মামলা হওয়ার পর কয়েক দিন বিষয়টি নিয়ে বেশ তৎপর ছিল পুলিশ। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। শেষে ২৭ জানুয়ারি অপু নামের এক তরুণকে আটক করে র‌্যাব। অপু পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ আদালতে স্বীকারোক্তি দেন। স্বীকারোক্তিতে জানান, ধর্ষকের সংখ্যা ছিল পাঁচ। এর মধ্যে তিনি একজন। অন্যরা তাঁর পূর্বপরিচিত। তিনি অপর চারজনের নাম-পরিচয় উল্লেখ করেন। অপুর স্বীকারোক্তির পর মামলার জট খুলে যায়। দীর্ঘ সময়েও বাকি চারজন ধরা পড়েনি।
মামলার বাদী বলেন, ‘কারা কারা আমাদের মেয়ের ক্ষতি করেছে তাদের নাম-পরিচয় পুলিশসহ অনেকের জানা। তারা তো বাংলাদেশ ছেড়ে যায়নি। তাহলে ধরতে এত সময় লাগছে কেন? এই সময় লাগার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না, তা বুঝতে হবে।’
অপুর মাধ্যমে বাকি চারজনের নাম-পরিচয় বেরিয়ে আসার পর এলাকাবাসীর ধারণা ছিল, কয়েক দিনের মধ্যে সব অপরাধী পুলিশের হাতে ধরা পড়বে। কিন্তু তা না হওয়ায় সবাই হতাশ। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, অপরাধীরা জেনে গেছে তারা অপরাধী। এ কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তারা। তারপরও যেকোনো সময় সবাই ধরা পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *