• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে চোরাই গরুসহ পাঁচ চোর গ্রেফতার

ভৈরবে চোরাই গরুসহ পাঁচ চোর গ্রেফতার

# মোস্তাফিজ আমিন :-

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নৌপুলিশ। পরে উদ্ধার করা গরুগুলি বিকালে বাজিতপুর থানা পুলিশের মাধ্যমে গরুর মালিক ওই এলাকার কৃষক আব্দুর রহিম ও তার মেয়ে মমতাকে বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ভৈরব নৌথানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম খান।
ওসি আরও জানান, আজ (১৭ জুন) বুধবার ভোরে ভৈরব উপজেলার আগানাগর ইউনিয়নের খলাপাড়া নামক স্থানে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌকা বোঝাই গরুসহ চোরচক্রকে পুলিশ ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ২টি চোরাই গরুসহ বকুল মিয়া ও সাইফুল নামের দুই চোরকে গ্রেফতার করে পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুন্দিয়া গ্রামের ১টি বাড়িতে অভিযান চালিয়ে আরো ৩টি গরুসহ সুলতান মিয়া, ফারুক মিয়া-১ ও ফারুক মিয়া-২ নামে আরও ৩ চোরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া চোরেরা জানায়, ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের বাড়ির গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করে নৌকাযোগে ভৈরবে আনার পথে পুলিশি অভিযানে গ্রেফতার হয় তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *