• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে ৫ম শ্রেণির ছাত্রী প্রধান শিক্ষকের যৌন নির্যাতনের শিকার, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় অনলাইনে প্রকাশের পর থানায় মামলা

কুলিয়ারচরে ৫ম শ্রেণির ছাত্রী প্রধান
শিক্ষকের যৌন নির্যাতনের শিকার

দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় অনলাইনে প্রকাশের পর থানায় মামলা

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ আতংকে মানুষ এখন দিশেহারা। সরকারি নির্দেশে সারা দেশে স্কুল-কলেজে পাঠদানসহ প্রাইভেট কোচিং-এ পড়ানো সম্পূর্ণ নিষেধ ঘোষণা করা হলেও সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ানোর অযুহাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া (৪২) উপজেলার পূর্ব আব্দুল্লাপুরস্থ তার নিজ বাড়িতে একটি প্রাইভেট কোচিং সেন্টারে ডেকে নিয়ে তারই স্কুলের এক ৫ম শ্রেণির ছাত্রীকে পড়ানোর নাম করে যৌন নির্যাতন করার অভিযোগে গত ১৬ জুন ১২.৫০ পিএম সময় অনলাইন নিউজ পোর্টাল ডেইলী পূর্বকণ্ঠ ডটকম-এ “কুলিয়ারচরে ফের সেলিম মাস্টারের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ!

বিচার দাবীতে এলাকায় বিক্ষোভ মিছিল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দেখে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার ওই দিন থানার এস আই মো. আতাউর রহমানকে ওই স্কুল ছাত্রীর বাড়িতে পাঠান। এসআই আতাউর রহমান সেলিম মাস্টারের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করে দেওয়ার আশ্বস্ত করে স্কুল ছাত্রীর বাবাকে থানায় এসে অভিযোগ করতে বলেন। পরে স্কুল ছাত্রীর বাবা কুলিয়ারচর ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদের সহযোগিতায় ওই দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন আজ (১৭ জুন) বুধবার বেলা পৌনে ১১টার দিকে স্কুল ছাত্রীর বাবা মো. আপেল মিয়াকে বাদী করে সেলিম মাস্টারকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ এর ১০ তৎসহ ৫০৬ দ.বি. ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নং-০৯। মামলায় অন্যান্য আসামিরা হলেন মো. নিজাম উদ্দিন মেম্বার (৫০), মো. কামরুল হাসান (৪৫) ও এমাদ মিয়া (৩৫)। ঘটনার পর থেকে এলাকায় তোলপার শুরু হয়েছে। (১৭ জুন) বুধবার সকাল ১০টার দিকে সেলিম মাস্টারের বিচারের দাবীতে দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী একটি মানববন্ধন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন মঙ্গলবার সকালে দড়িগাঁও গ্রামের এক নিরীহ ব্যক্তির কন্যা দড়িগাঁও সরকারি প্রথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৫ম শ্রেণির ছাত্রী (১১) প্রতিদিনের ন্যায় ওই সেলিম মাস্টারের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট রুমে কেউ না থাকায় সুযোগ বুঝে লম্পট শিক্ষক ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। ওই দিন প্রাইভেট পড়ার শেষে ওই স্কুল ছাত্রী বাড়িতে এসে কান্না-কাটি করে তার মায়ের নিকট এ ঘটনা খুলে বলে। এর পর বিষয়টি দড়িগাঁও এলাকায় জানা-জানি হলে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। এ নিয়ে এলাকার যুব সমাজ এলাকায় লম্পট সেলিম মাস্টারের বিচার দাবীতে ১৫ জুন সোমবার রাত ৭টার দিকে স্থানীয় মুজরাই মোড় বাজার রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী বলেন, একজন প্রধান শিক্ষকের চরিত্র যদি এমন হয় তাহলে শিক্ষার্থীদের কি শিখাবে? একবার, দুইবার নয়, বারবার তিনি এমন কাণ্ড ঘটাচ্ছেন এবং বারবার টাকার জোরে পার পেয়ে যাচ্ছেন। এটা আর হতে দেওয়া যায় না। আজ এই লম্পট সেলিম মাস্টারের বিচার না হলে আগামী দিনে অন্য আরো একটি স্কুল পড়ুয়া কোমলমতি শিশু তার কর্তৃক যৌন নির্যাতনের শিকার হবে। এটি আপনার আমার আদরের মেয়ে কিংবা বোনটিও হতে পারে। এ নিয়ে সেলিম মাস্টারের বিরুদ্ধে একাধিক স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি তার বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলাও হয়েছিল।
টাকার কাছে দুনিয়া অচল। তাই মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় প্রভাবশালী মাতব্বরদের সহযোগীতায় ও ছত্র ছায়ায় এসব ঘটনা ধামাচাপা দিয়ে আসছে লম্পট সেলিম মাস্টার। যে কারণে কখনো তার বিচার করতে পারেনি ভূক্তভোগীরা।

সরেজমিনে স্কুল ছাত্রীর নানার বাড়িতে গিয়ে কথা হয় ছাত্রীর নানী ও খালাসহ অনেকের সাথে। তারা ঘটনার সত্যতা স্বীকার করে লম্পট শিক্ষক সেলিমের ফাঁসী দাবী করেন এবং ওই স্কুল ছাত্রী বলেন, স্যার ওই দিন আমাকে খারাপ কাজ করে বলে, তুমি ভয় পেয়োনা, প্রতিদিন পড়তে এসো।
জানা যায়, লম্পট সেলিম মাস্টার দড়িগাঁও গ্রামের বর্তমান মেম্বার নিজাম উদ্দিন এবং দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. কামরুল হাসান, দপ্তরী এমাদ মিয়া ও মো. রফিক মিয়ার মাধ্যমে টাকা পয়সা দিয়ে উক্ত ঘটনাও ধামাচাপা দেওয়ার জন্য স্কুল ছাত্রীর পরিবারকে বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু ছাত্রীর পরিবার প্রভাবশালীদের চাপের কাছে মাথা নত না করে সকলকে বিষয়টি অবহিত করে কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সালুয়া ইউপি সাবেক মেম্বার মো. মহুর উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেলিম মাস্টার তার উপস্থিতিতে ঘটনার কথা স্বীকার করে ছাত্রীর পরিবারের নিকট ক্ষমা চেয়েছেন এবং এক মাসের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করে এ বিদ্যালয় থেকে অন্য কোন বিদ্যালয়ে চলে যাবে। এছাড়া সেলিম মাস্টার ওয়াদা করেন আর কোনদিন প্রাইভেট পড়াবেনা।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবাকে বাদী করে ৪ জনের নাম উল্লেখসহ ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামি করে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. কবির উল্লাহ ও ডুমরাকান্দা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। ঘটনাটি সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *