• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে প্রশাসনের মাস্ক বিতরণ

ভৈরব পৌর শহরে বাসস্ট্যান্ড এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার লুবনা ফারজানা। -পূর্বকণ্ঠ

ভৈরবে প্রশাসনের মাস্ক বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ১৭ জুন বুধবার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
জানা যায়, করোনা ভয়াবহ পরিস্থিতি কিশোরগঞ্জ জেলায় সর্বোচ্চ আক্রান্তের অবস্থা রয়েছে ভৈরব উপজেলায়। এ পর্যন্ত ভৈরবে করোনায় আক্রান্ত ৩৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০১ জন। মৃত্যুবরণ করেছে ৭ জন। আরো জানা যায়, ভৈরবে মোট পরীক্ষা হয়েছে ১ হাজার ৯৬০ জনের। তাদের মধ্যে ১ হাজার ৭০১ জনের রিপোর্ট হাতে পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কোভিড ১৯ সংক্রমণের বর্তমান সময়ে কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরব উপজেলায় আক্রান্তের হার বেশী। জননেত্রী শেখ হাসিনা আমাদের জীবন জীবিকায় অর্থনীতি সচল রাখতে ব্যবসা বাণিজ্য সবকিছু খুলে দিয়েছে। যার কারণে বাহিরে জনসমাগম অনেক বেশী। কিন্তু করোনা বিস্তার ঠেকাতে যারা এই করোনা আক্রান্তদের সেবা দিচ্ছেন তাদের মাধ্যমে বলা হয়েছে যেন মানুষ নিয়মিত মাস্ক পড়ে এবং সামাজিকভাবে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখে। এজন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী স্যারের নির্দেশে ভৈরব উপজেলায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়াও ভৈরবের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাসহ তাদের মাস্ক পড়া বাধ্যতামূলক করে যাদের মাস্ক না থাকবে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হবে। মানুষ যেন ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্য সচেতনতা মেনে চলাফেরা করে সে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *