• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন ১৬ রোগি সুস্থ হয়েছেন ২৩ জন

কিশোরগঞ্জে নতুন ১৬ রোগি
সুস্থ হয়েছেন ২৩ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থও হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার (১৬ জুন) পাওয়া ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় ৯ জন, পাকুন্দিয়ায় ৪ জন, আর হোসেনপুর, বাজিতপুর ও ইটনায় একজন করে করোনা রোগি শনাক্ত হয়েছেন। এদিন জেলায় ২৩ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে পাকুন্দিয়ায় ৮ জন, তাড়াইলে ৮ জন, ভৈরবে ৪ জন, ইটানায় দু’জন ও করিমগঞ্জে একজন রয়েছন। মঙ্গলবার আইসোলেশনে ছিলেন ৬৫০ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১১০ জন। মঙ্গলবার কম সংখ্যক নমুনা পরীক্ষা করার কারণে পজিটিভ কম হয়েছে। সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে জনবল সঙ্কটের কারণে একদিনে এক শিফটে সর্বোচ্চ ৯৪টি নমুনাই পরীক্ষা করানো যায়। এর সঙ্গে যেদিন মহাখালীর আইপিএইচ ল্যাবেও নমুনা পরীক্ষা করানো হয়, সেদিন পজিটিভের সংখ্যাও বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *