• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শোক সংবাদ, ভৈরবের বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আজাদ আর নেই

শোক সংবাদ

ভৈরবের বীরমুক্তিযোদ্ধা মোশারফ
হোসেন আজাদ আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-

 ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আজাদ আর নেই (ইন্নাল্লিাহি ……. রাজিউন)। তিনি আজ (১৬ জুন) মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ভৈরবপুর কাদির ব্যাপারি বাড়ির মরহুম সৈয়দ লাল মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুম মোশারফ হোসেন আজাদ ভৈরব পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও রফিকুল ইসলাম মহিলা কলেজ এর গভর্নিং বোর্ড এর সম্মানিত সদস্য ছিলেন। তিনি পৌর নিউ মার্কেট এর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ভৈরবের অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জরিত ছিলেন।

শোক প্রকাশ

বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আজাদ এর মৃত্যুতে ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, অধ্যক্ষ শরীফ উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *