• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের লক্ষাধিক টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
লক্ষাধিক টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

করোনার বিস্তার প্রতিরোধে কিশোরগঞ্জ শহরে জেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন উপজেলায় আজ মঙ্গলবার (১৬ জুন) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৭১ জনের কাছ থেকে এক লাখ ১৮ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেছেন। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা, মৎস্য আইন এবং সংক্রামক রোগ প্রাতিরোধ আইনসহ বিভিন্ন আইনে এসব অভিযান চালানো হয়েছে বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ জনের কাছ থেকে ২৩ হাজার টাকা, পাকুন্দিয়ায় ৪৫ জনের কাছ থেকে ১৪ হাজার ৩শ’ টাকা, কটিয়াদীতে ১০ জনের কাছ থেকে ২ হাজার টাকা, বাজিতপুরে ৩৪ জনের কাছ থেকে ১১ হাজার ৮শ’ টাকা, নিকলীতে ২৩ জনের কাছ থেকে ৪ হাজার ৯শ’ টাকা, ভৈরবে ১৩ জনের কাছ থেকে ৫৩ হাজার ৩শ’ টাকা, ইটনায় ১৫ জনের কাছ থেকে ৩ হাজার ৬শ’ টাকা এবং মিঠামইনে ১৪ জনের কাছ থেকে ৫ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *