• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

হিন্দু-মুসলিম প্রেমের ঘটনায় ছেলের বাবার খুনি গ্রেপ্তার, রিমান্ড

রুবেল মিয়া

হিন্দু-মুসলিম প্রেমের
ঘটনায় ছেলের বাবার
খুনি গ্রেপ্তার, রিমান্ড

# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুরে হিন্দু ছেলের সঙ্গে মুসলিম মেয়ের প্রেমের ঘটনায় ছেলের বাবাকে খুন করা হয়েছে। নিহতের স্ত্রী মামলা করলে মেয়েটির ভাই প্রধান আসামী রুবেল মিয়াকে (২৫) পুলিশ মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে সোপর্দ করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন আদালত পরিদর্শক সামছুল আলম সিদ্দিকী।
মামলার বিবরণে জানা যায়, বাজিতপুরের মাইজচর ইউনিয়নের আয়নারগোপ গ্রামের মধু চন্দ্র দাসের ছেলে সবুজ চন্দ্র দাসের সঙ্গে প্রতিবেশি রুবেলের বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে ১৫ মার্চ গ্রাম্য সালিশে ছেলে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু স্বজনরা সালিশ না মেনে পরদিন দেশীয় অস্ত্র নিয়ে মধু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে রুবেল মিয়া মুধু দাসের বুকে লাথি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন রুবেলের পরিবারের অন্যরা কিলঘুষি মারতে থাকেন। মুমূর্ষু অবস্থায় মধু দাসকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরজা রাণী দাস (৪২) বাদী হয়ে রুবেল মিয়া, তার বোন কল্পনা আক্তার (২৪), কল্পনার স্বামী আফসার উদ্দিন (৩০) ও রুবেলের মা মালেকা আক্তারকে (৫২) আসামী করে পরদিন বাজিতপুর থানায় মামলা করেন। বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একদল পুলিশ রুবেলকে ফতুল্লা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করেছেন। অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *