• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পাকুন্দিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় রিপন মিয়া (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের মরুরা এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন মিয়া পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া (২২) ও আবদুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন তার দুই সঙ্গী মোমেন ও মোজাম্মেলকে নিয়ে দাদুর জানাযায় অংশ নিতে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামে যাচ্ছিলেন। পথে পাকুন্দিয়া পৌরসভার মরুরা এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন পিছনে থাকা মোমেন ও মোজম্মেল। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *