• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জগন্নাথের শিক্ষার্থী অবন্তিকার মৃত্যুতে দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন

অবন্তিকার মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন -পূর্বকণ্ঠ

জগন্নাথের শিক্ষার্থী অবন্তিকার
মৃত্যুতে দায়ীদের বিচারের
দাবিতে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচারের দাবিতে কিশোরগঞ্জে মহিলা পরিষদ মানববন্ধন করেছে। আজ ২০ মার্চ বুধবার সকালে জেলা শহরের সরকারী গুরুদয়াল কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট প্রতিভা শীল, জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমুখ। বক্তাগণ বলেন, অবন্তিকার মৃত্যুর পেছনে যারাই জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের জন্যও বক্তাগণ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষসহ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *