• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

করিমগঞ্জ ও নিকলীতে ব্র্যাকের নতুন অফিস

করিমগঞ্জ ও নিকলীতে
ব্র্যাকের নতুন অফিস

# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জ ও নিকলীতে ব্র্যাকের দুটি নতুন শাখা অফিস উদ্বোধন হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ এই বেসরকারী উন্নয়ন সংস্থাটির ৫২ বছর পূর্তি উপলক্ষে বুধবার করিগঞ্জের মরিচখালী বাজার ও নিকলীর দামপাড়া এলাকায় দুটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক নূর-ই-আলম। স্বাগত বক্তৃতা করেন জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম। দামপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ব্র্যাকের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্র্যাক তার মূল্যবোধের আলোকে ১৯৭২ সাল থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন তার এলাকায় ব্র্যাকের সকল কর্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। দুটি শাখা অফিস উদ্বোধনশেষে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *