• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করছেন শাকিলা বিনতে মতিন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করছেন শাকিলা বিনতে মতিন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত রয়েছেন। ওইখান থেকে এসে তিনি ভৈরবে যোগদান করবেন। ১৪ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার নাগুফ্তা হক এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ইউএনও শাকিলা বিনতে মতিন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৩৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। তাঁর স্বামী হোসাইন মো. হাই জকি ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।
ইউএনও শাকিলা বিনতে মতিন এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, একই জেলার বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ঢাকার কোতুয়ালীর সহকারী কমিশনার (ভূমি) ও ঢাকা বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *