• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নবীনগরে ফসিল জমি নষ্ট করায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে সাজা প্রদান

# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
১৭ মার্চ রোববার বিকেলে উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন গুড়িগ্রামের মো. আনু মিয়ার ছেলে ড্রেজার ব্যবসায়ী মো. আলাউদ্দিন ও কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের ডা. কবির মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেনকে এক বছরের এবং নবীনগর উপজেলার কাইতলা গ্রামের মো. শিশু মিয়ার ছেলে মো. শামিম মিয়া, ময়মনসিংহ জেলার দুবরা উপজেলার নাঙ্গল জোরা গ্রামের মো. হেদায়েত উল্লাহ’র ছেলে সফিকুল ইসলাম’কে ছয় মাসের সাজা প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, আজকে কাইতলা ইউনিয়নের দুটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর করার ফলে ফসলের ক্ষতিসহ আশেপাশের জমির ক্ষতি করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে। দুই জনকে ১ বছর করে এবং দুই জনকে ৬ মাস করে সাজা দেয়া হয়েছে। পরবর্তীতে অন্য কোথাও যদি মাটি কাটার অভিযোগ পাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *