• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জ রেকর্ড গড়ে রেকর্ড ভাঙছে, করোনা আক্রান্ত নতুন ৬৯ জন এবার সর্বোচ্চ কুলিয়ারচরে

কিশোরগঞ্জ রেকর্ড গড়ে রেকর্ড ভাঙছে
করোনা আক্রান্ত নতুন ৬৯ জন
এবার সর্বোচ্চ কুলিয়ারচরে

# মোস্তফা কামাল :-

করোনার ভয়াবহ সংক্রমণে কিশোরগঞ্জ এখন নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছে। এবার করোনায় আক্রান্ত হলেন নতুন আরো ৬৯ জন। সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে কুলিয়ারচরে ২২ জন। গত ৭ জুন জেলায় এযাবতকালের সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত হওয়ার পর রোববার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ৬৯ জনের করোনা শনাক্ত হলো!
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার রাতে মহাখালীর আইপিএইচ ল্যাব ও কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ২৯২টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ৬৯ জন ও একজন পুরনো রোগীর করোনা পজিটিভ, আর ২২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন রোগীদের মধ্যে কুলিয়ারচরে ২২ জন, ভৈরবে ১৫ জন, কটিয়াদীতে ১৪ জন, সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়ায় ৪ জন, হোসেনপুরে ৩ জন, করিমগঞ্জে দু’জন আর মিঠামইনে একজন। রোববার সুস্থ হওয়া ২২ জনের মধ্যে রয়েছেন পাকুন্দিয়ায় ১১ জন, বাজিতপুরে ৬ জন, আর করিমগঞ্জে ৫ জন।
করিমগঞ্জের মুসলিমপাড়ার সেলিম (৪৫) নামে এক ব্যবসায়ী ৫ এপ্রিল রাতে মারা যাবার পর তার নমুনা পরীক্ষায় ৭ এপ্রিল পাওয়া ফলাফলে তিনি কিশোরগঞ্জের প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছিলেন। এরপর ১০ এপ্রিল ৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এই দুই মাসেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই করোনা শনাক্ত হলেও রোববারই একদিনে সর্বোচ্চ ৬৯ জনের করোনা ধরা পড়লো।
জেলায় রোববার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৪৮ জন, সুস্থ হয়েছেন ২৯৭ জন, আর মারা গেছেন ১৭ জন। আর রোববার আইসোলেশেনে ছিলেন ৬৪৮ জন। এদের মধ্যে হাসপাতালে ছিলেন সন্দেহভাজন ১২ জনসহ মোট ৮৪ জন, আর হোম আইসোলেশনে ছিলেন ৫৬৪ জন। সৈয়দ নজরুল হাসপাতালে আইসিইউ-তে রয়েছেন ২ জন। এছাড়া রোববার হোম কোয়ারেন্টিনে ছিলেন ১০৭ জন।
উপজেলাওয়ারি সংক্রমণের পরিসংখ্যানে দেখা যায়, রোববার পর্যন্ত ভৈরবে আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন, সুস্থ হয়েছেন ৮৭ জন, আর মারা গেছেন ৬ জন। সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৫৩ জন, সুস্থ হয়েছেন ৩৩ জন, আর মারা গেছেন ৪ জন। করিমগঞ্জে আক্রান্ত হয়েছেন ৬৭ জন, সুস্থ হয়েছেন ২৮ জন, আর মারা গেছেন ২ জন। তাড়াইলে আক্রান্ত হয়েছেন ৬২ জন, সুস্থ হয়েছেন ৩৩ জন। কুলিয়ারচরে আক্রান্ত হয়েছেন ৫৯ জন, সুস্থ হয়েছেন ১০ জন, আর মারা গেছেন ১ জন। বাজিতপুরে আক্রান্ত হয়েছেন ৫৭ জন, সুস্থ হয়েছেন ২৬ জন, আর মারা গেছেন ১ জন। কটিয়াদীতে আক্রান্ত হয়েছেন ৫১ জন, সুস্থ হয়েছেন ১৩ জন, আর মারা গেছেন ১ জন। পাকুন্দিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন, সুস্থ হয়েছেন ১৬ জন। মিঠামইনে আক্রান্ত হয়েছেন ২৭ জন, সুস্থ হয়েছেন ২৪ জন, আর মারা গেছেন ১ জন। ইটনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন, সুস্থ হয়েছেন ১২ জন। হোসেনপুরে আক্রান্ত হয়েছেন ২১ জন, সুস্থ হয়েছেন ৭ জন, আর মারা গেছেন ১ জন। নিকলীতে আক্রান্ত হয়েছেন ১৪ জন, সুস্থ হয়েছেন ৫ জন। অষ্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *